দৃশ্যকল্প-২ এ সাহেদ ও মজিদ -দুজনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির একই নীতি না ভিন্ন নীতি কার্যকর তা মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সাহেদ বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ ও মজিদ যথার্থতা প্রমাণনীতি অনুসরণ করেছে। অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। মনোবিজ্ঞানের গবেষণায় গবেষক মানুষ ও প্রাণীর একটি প্রতিনিধিত্বমূলক দলের উপর গবেষণা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব মানুষ বা প্রাণী সম্পর্কে সাধারণ তথ্য বা সূত্র প্রণয়ন করেন। অপরদিকে বৈজ্ঞানিক পদ্ধতির একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যথার্থতা প্রমাণ। অর্থাৎ কোনো বৈজ্ঞানিক তার গবেষণার ফলাফল প্রকাশ করার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ তার হুবহু উৎপাদন করে ফলাফল যাচাই করে দেখতে পারেন। আমরা দৃশ্যকল্প-২ এ দেখতে পাই সাহেদের প্রতিষ্ঠানে উৎপাদিত একটি পণ্যের গুণগত মান জানার জন্য উক্ত পণ্যের গ্রাহকদের মধ্য থেকে কিছু নমুনা দল সংগ্রহ করে তাদের মতামত নিয়ে একটি সিদ্ধান্তে পৌছালেন। যা বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণকে নির্দেশ করে। অপরদিকে মজিদ একই উদ্দেশ্যে বিষয়টি যাচাই করে দেখলেন তার এ যাচাইকরণ প্রক্রিয়া যথার্থতা প্রমাণকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সাহেদ ও মজিদ -দুজনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির একই ন…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

