ডায়াগ্রাম-২ এর 'গ' এ কোন যুগ হবে? যুগটি বিস্তারিত বিশ্লেষণ কর।
উত্তর: ডায়াগ্রাম ২ এ আধুনিক যুগ হবে। আধুনিক যুগ: জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ১৮৭৯ খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপনের পর তখন থেকে মনোবিজ্ঞানের আধুনিক যুগের সূত্রপাত। তাঁর মতে, সংবেদনই একমাত্র মানসিক ক্রিয়া যাকে গবেষণাগারে পরীক্ষা করা যায়। তাঁর গবেষণা থেকে মানুষের চেতনা সম্পর্কে অনেক তথ্য জানা গিয়েছে। উন্ড ও তাঁর সঙ্গীরা মানসিক কার্যকলাপকে দৈহিক ক্রিয়া থেকে পৃথক করে প্রত্যক্ষ করতেন। রাশিয়ান বিজ্ঞানী শেখেনভ (১৮৬৩) মত দেন যে, সব রকম মানসিক ক্রিয়া মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের প্রতিবর্তী ক্রিয়ার ফল। কিছুদিন পর তাঁর ছাত্র প্যাভলভ (১৮৪৯-১৯৩৬) শেখেনভের মতবাদকে প্রতিষ্ঠিত করেন। তাঁর গবেষণা থেকে প্রমাণিত হয় যে, যেকোনো মানসিক ক্রিয়া সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার ফল। দার্শনিক কার্ল মার্কস এই মতবাদকে আরো সংগঠিত করেন। তাঁর মতে, চেতনা হলো মস্তিষ্কের সামগ্রিক ক্রিয়ার ফল। কার্ল মার্কস ডারউইনের বিবর্তনবাদ ও প্রাণিবিজ্ঞান থেকে বহু তথ্য সংগ্রহ করে প্রমাণ করেছেন যে, সচেতনতা নির্ভর করে মস্তিষ্কের গড়ন ও জটিলতার উপর।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
ডায়াগ্রাম-২ এর 'গ' এ কোন যুগ হবে? যুগটি বিস্তারিত বিশ্লেষণ কর।
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

