দৃশ্যকল্প-২ এ সোমা ও মিজানের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সোমার কাজ শিক্ষা মনোবিজ্ঞান ও মিজানের কাজ শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানে আলোচিত হয়। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের শিক্ষা শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ কীভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আচরণই শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায় সীমা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। সোমার উক্ত কাজসমূহ শিক্ষা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। অপরদিকে মনোবিজ্ঞানের একটি অতীব জরুরি শাখা হলো শিল্প এবং সাংগঠনিক মনোবিজ্ঞান। শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য মনোবিজ্ঞানের এ শাখার উদ্ভব হয়েছে। শিল্প কারখানা শ্রমিক নিয়োগ, কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। উদ্দীপকে আমরা দেখতে পাই মিজানের কোম্পানিতে কর্ম সন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ার উৎপাদন বেড়েছে। মিজানের কাজটি মনোবিজ্ঞানের শিল্প এবং সাংগঠনিক মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সোমা ও মিজানের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা কর…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: সোমা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিজানের কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে।রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

