উদ্দীপকে প্রদত্ত 'B [গণিত] চিহ্নিত অংশটির আলোকে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত 'B [গণিত] চিহ্নিত অংশটি হলো 'বিজ্ঞান'। নিচে বিজ্ঞানের আলোকে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করা হলো- বিজ্ঞান হলো সেই বিশেষ জ্ঞান যা সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে লাভ করা যায়। কোনো বিষয় বিজ্ঞান কিনা তা নির্ভর করে বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতা এ চারটি বিষয়ের ওপর। বিষয়বস্তু বলতে বিজ্ঞানের সাধারণ স্বীকার্য এই যে, বিজ্ঞান যে বস্তু বা ঘটনার অনুধ্যান করে তা নিয়ম সাপেক্ষ হবে। এর অর্থ হলো- বিজ্ঞানের বিষয়বস্তু পর্যবেক্ষণযোগ্য হবে, গবেষকগণ বিষয়বস্তু সম্পর্কে একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং বিজ্ঞানের বিষয়বস্তুকে প্রমাণযোগ্য হতে হবে। বিজ্ঞানসম্মত গবেষণার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। মনোবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করে। আচরণের অনুধ্যান যেন বিজ্ঞানসম্মত হয় তা নিশ্চিত রাখতে মনোবিজ্ঞান বিজ্ঞানের নীতিমালা মেনে আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে। আচরণের আলোচনা, পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষায় মনোবিজ্ঞানে বিজ্ঞানের শর্তসমূহ পালন করা হয়। এসব কারণে বর্তমানে মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরীভাবে প্রয়োগ করা হচ্ছে। উপরিউক্ত বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতার আলোকে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত 'B চিহ্নিত অংশটির আলোকে মনোবিজ্ঞানের স্থান মূল্যা…
উদ্দীপক

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

