দৃশ্যকল্প-২ এ আসমার দাবীকৃত বিষয়টি কোন শ্রেণির বিজ্ঞানের অন্তর্ভুক্ত বলে তুমি মনে কর? যুক্তি দিয়ে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আসমার দাবীকৃত বিষয়টি জৈব-সামাজিক শ্রেণির বিজ্ঞানের অন্তর্ভুক্ত যা মনোবিজ্ঞানকে নির্দেশ করে। মনোবিজ্ঞানের উদ্দেশ্য হলো জীবন্ত প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করা। আচরণ এবং মানসিক প্রক্রিয়ার উপর প্রাণীর জৈবিক ঘটনাবলি যেমন- শীীরিক গঠন, জৈব রাসায়নিক উপাদান প্রভৃতি এক বিশেষ ভূমিকা পালন করে, আবার বিভিন্ন রকম অন্তঃক্ষরা গ্রন্থি দেহের গঠন, বুদ্ধির বিকাশ, দেহের সুস্থতা ও কার্যক্ষমতা এবং আমাদের ব্যক্তিত্বের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। অপরদিকে মানুষ সামাজিক জীব। একজন মানুষের আচরণ যেমন অন্যের আচরণকে প্রভাবিত করে তেমনি অন্যের আচরণ দ্বারা সেও প্রভাবিত হয়। মানুষ যে সমাজে বাস করে তার ব্যক্তিত্ব ও আচরণ সেই সমাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো সমাজের রীতিনীতি কৃষ্টি ও আর্থ সামাজিক অবস্থা সে সমাজের মানুষের আচরণকে প্রভাবিত করে। সুতরাং প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভের জন্য একদিকে যেমন শারীরবৃত্তীয় বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া দরকার, তেমন গুরুত্ব দেওয়া দরকার যে সমাজে মানুষ বসবাস করে। তাই মনোবিজ্ঞান একদিকে যেমন শরীর বিজ্ঞানের অংশ, ঠিক তেমন সমাজ বিজ্ঞানের অংশ। উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ আমরা দেখতে পাই ড. আসমা এমন একটি বিষয়কে বিজ্ঞানের একটি শ্রেণির অন্তর্ভুক্তি দাবি করেন যে বিষয়ের বিষয়বস্তুর উপর শারীরিক অংশ যেমন প্রভাব বিস্তার করে, তেমন সেই বিষয়বস্তুর উপর সামাজিক বিভিন্ন ঘটনাও প্রভাব বিস্তার করে। তার এ দাবি মনোবিজ্ঞানকে নির্দেশ করে যা একটি বিজ্ঞানের অংশ। সুতরাং আমরা বলতে পারি, মনোবিজ্ঞান জৈব-সামাজিক প্রক্রিয়ায় কাজ করে। এখানে যেমন জৈবিক বিষয়গুলো আলোচিত হয়, ঠিক তেমনি সামাজিক বিষয়গুলোও আলোচিত হয়। তাই আমরা বলতে পারি ড. আসমা যে বিষয়কে বিজ্ঞানের অন্তর্ভুক্তির দাবি করেছেন তা হলো মনোবিজ্ঞান।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ আসমার দাবীকৃত বিষয়টি কোন শ্রেণির বিজ্ঞানের অন্তর্ভুক্…
উদ্দীপক
শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

