উদ্দীপকের ১ম ও ২য় ক্ষেত্রে মনোবিজ্ঞানের কোন কোন শাখা সম্পর্কিত আলোচনা বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকে ১ম ও ২য় ক্ষেত্রে মনোবিজ্ঞানের চিকিৎসা এবং শিক্ষা শাখাকে নির্দেশ করেছে। উদ্দীপকে ১ম ক্ষেত্রটি মনোবিজ্ঞানের চিকিৎসা মনোবিজ্ঞান শাখাকে নির্দেশ করে। মনোবিজ্ঞানের যে শাখা মানসিক রোগের অনুধ্যান, নির্ণয় ও চিকিৎসায় মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োগ করে তাকে চিকিৎসা মনোবিজ্ঞান বলা হয়। অস্বাভাবিক আচরণের গতি-প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি প্রভৃতি চিকিৎসা মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। চিকিৎসা মনোবিজ্ঞানী প্রথমে রোগের লক্ষণ চিহ্নিত করে তার কারণ অনুসন্ধান করতে সচেষ্ট হন। তারপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন । রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী বিভিন্ন অভীক্ষা প্রয়োগ করে থাকেন। রোগ নির্ণয় ও তার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ব্যবস্থাও চিকিৎসা মনোবিজ্ঞানীরা গ্রহণ করে থাকেন । আবার, ২য় ক্ষেত্রটি শিক্ষা মনোবিজ্ঞানকে নির্দেশ করে। এখানে শিক্ষণের গতি-প্রকৃতি ও ধরন, কলা-কৌশল, শর্তাবলী, উপকরণ, শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব ইত্যাদি সম্পর্কিত আলোচনা হয়। উদ্দীপকে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি শাখা হলো শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষণ উপযোগী পাঠ্যসূচি ও অনুকূল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে শিক্ষার্থীর সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করাই শিক্ষা মনোবিজ্ঞানের মূল লক্ষ্য। সেই সাথে শিক্ষকের আচরণ ও শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের বিষয়টিও শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার অন্তর্গত। শিক্ষাদান কার্যক্রম শিক্ষার্থীকে কেন্দ্র করেই আবর্তিত হয়। যে কারণে শিক্ষা মনোবিজ্ঞানীরা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষার পরিবেশ ও শিক্ষার পদ্ধতি নিয়ে ব্যাপক অনুধ্যান করে। মনোবিজ্ঞানের জ্ঞানীয় প্রয়োগের মাধ্যমে, শিক্ষাকে কার্যকর করে তোলাই শিক্ষা মনোবিজ্ঞানের উদ্দেশ্য ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের ১ম ও ২য় ক্ষেত্রে মনোবিজ্ঞানের কোন কোন শাখা সম্পর্কিত আলো…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

