ইসরাত ম্যাম তার পরীক্ষণে ব্যবহৃত বৈজ্ঞানিক নীতিটি- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিজ্ঞানের সাধারণীকরণ এবং যথার্থতা প্রমাণনীতি অনুসরণ করা হয়েছে। প্রতিনিধিত্বমূলক অল্প সংখ্যক নমুনার ওপর গবেষণা করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। একজন গবেষক বিশ্বের সব মানুষের ওপর গবেষণা পরিচালনা করতে পারেন না। তিনি একটি প্রতিনিধিত্বমূলক নমুনার ওপর গবেষণা করে সিদ্ধান্তে পৌঁছান। উদ্দীপকের ইসরাত ম্যাম পরীক্ষণের জন্য সবাইকে না নিয়ে ১০ জন পরীক্ষণপাত্র ঠিক করে তাদের ওপর পরীক্ষণ করে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়া বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো বিজ্ঞানীর গবেষণার ফলাফল প্রকাশ হওয়ার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ তা হুবহু পুনরুৎপাদন করে ফলাফল যাচাই করে দেখতে পারেন। যদি সংগতিপূর্ণ ফল পাওয়া যায় তবে উক্ত গবেষণাকে যথার্থ বলা হয়। উদ্দীপকে ইসরাত ম্যামের পরীক্ষণটি জার্নালে প্রকাশিত হলে বিভিন্ন দেশের মনোবিজ্ঞানীরা পরীক্ষণটি পুনরায় করার পর একই সিদ্ধান্তে পৌছালে পরীক্ষণটি যথার্থতা পায়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
ইসরাত ম্যাম তার পরীক্ষণে ব্যবহৃত বৈজ্ঞানিক নীতিটি- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

