উদ্দীপকে প্রদত্ত 'A [গণিত] চিহ্নিত অংশটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো আচরণ। যা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর একটি গুরুত্বপূর্ণ অংশ। নিচে তা বর্ণনা করা হলো-উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। প্রতিক্রিয়ার সামগ্রিক রূপই হলো আচরণ। কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয়, ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়- এই প্রতিক্রিয়াই হলো আচরণ। এক কথায়, প্রাণী যা কিছু করে তাই হলো আচরণ। আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় এবং গবেষণাগারে তা পরিমাপ করা যায়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি পত্রিকায় চল্লিশ লক্ষ টাকার লটারীর ফলাফলে দেখতে পেল যে, সে-ই প্রথম পুরস্কারটি পেয়েছে। সে আনন্দে লাফিয়ে উঠল এবং চিৎকার করে সবাইকে জানিয়ে দিল, সে চল্লিশ লক্ষ টাকার প্রথম পুরস্কারটি পেয়েছে। সে খুব আনন্দিত হয়েছে এবং তার আচরণে সেটি প্রকাশ পেয়েছে। লক্ষ টাকা প্রাপ্তির সংবাদে তার শরীরাভ্যন্তরে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটেছে (যেমন রক্তচাপ বেড়ে গেছে ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অধিক সক্রিয় হয়েছে); আবার বাহির থেকে তার মুখের অবয়ব, কথাবার্তা, চাল-চলনেও আনন্দের প্রকাশ পরিলক্ষিত হয়েছে। প্রতিক্রিয়ার এই সামগ্রিক রূপকেই আচরণ বলা হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত 'A চিহ্নিত অংশটি বর্ণনা কর।
উদ্দীপক

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

