মুহতাশিমের বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত? ব্যাখ্যা কর।
উত্তর: মুহতাশিম এর বিষয়টি মনোবিজ্ঞানের নির্দেশনা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- দৈনন্দিন জীবনে আমরা' হাজারো সমস্যার সম্মুখীন হই। সঠিকভাবে সমস্যাগুলি সমাধান করতে না পারলে দেখা দেয় হতাশা। আর হতাশার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমনই মৃদু আচরণগত সমস্যার সমাধানের নিমিত্তে গড়ে উঠেছে নির্দেশনা মনোবিজ্ঞান। এটি একটি সেবামূলক প্রক্রিয়া। জীবন ধারণের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তা নির্ধারণের জন্য নির্দেশনার প্রয়োজন। মৃদু আচরণজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তি যখন কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় তখন তাকে একজন নির্দেশনা মনোবিজ্ঞানীর দ্বারস্থ হতে হয়। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যে উপাদানের প্রয়োজন হয় নির্দেশনা মনোবিজ্ঞান তার পরিবেশ সৃষ্টি করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে ব্যক্তির আত্ম উন্নয়নে সাহায্য করে। আমরা উদ্দীপকে দেখতে পাই মুহূতাশিম দীর্ঘদিন যাবত দাম্পত্য জীবনের দ্বন্দ্ব নিয়ে একজন মনোবিজ্ঞানের শরণাপন্ন হন, তার এ দাম্পত্য জীবনের দ্বন্দ্ব নির্দেশনা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
মুহতাশিমের বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

