দৃশ্যকল্প-২ এ “রফিক, প্রিয়াংকা, সাব্বির ও বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগারের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির একই নীতি কার্যকরী” উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রফিকের আবিষ্কৃত যন্ত্রটির কার্যকারিতা নির্ণয়ে প্রিয়াংকা, সাব্বির ও বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগার কর্তৃক গৃহীত পদ্ধতি বিজ্ঞানের যথার্থতা প্রমাণ ও সাধারনীকরণ নীতিকে সমর্থন করে। সুতরাং উক্তিটি যথার্থ। কোনো বিষয়কে বিজ্ঞানের মর্যাদা পেতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যেমন- সুনির্দিষ্ট বিষয়বস্তু, কার্যকর সংজ্ঞা, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, গবেষণার পুনরাবৃত্তি, ফলাফলের বস্তুনিষ্ঠতা, যথার্থতা প্রমাণ। এসব এক পর্যায়ে যেকোনো গবেষনায় প্রাপ্ত ফলাফলকে স্থান-কাল পাত্রভেদে বারবার পুনরাবৃত্তি করার পর যদি ফলাফল অভিন্ন থাকে তাহলে গবেষণার ফল যথার্থ বলে প্রমাণিত হয়। আলোচ্য উদ্দীপকে রফিকের আবিষ্কৃত খাদ্যে ফরমালিন শনাক্তকারী যন্ত্রটি বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগারে পরীক্ষা করেও অভিন্ন ফল পাওয়ায় এর কার্যকারিতা যথার্থ বলে প্রমাণিত হয়। আবার বিজ্ঞানের বৈশিষ্ট্য হিসেবে সাধারণীকরণ পর্যবেক্ষণলব্ধ তথ্যের ভিত্তিতে একটি সাধারণ বা সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়াকে বোঝায়। এখানে উদ্দীপকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষণলব্ধ ফলাফলের ভিত্তিতে . ফলমালিন শনাক্তকরণ যন্ত্রটি কার্যকর বলে প্রতীয়মান হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ “রফিক, প্রিয়াংকা, সাব্বির ও বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

