দৃশ্যকল্প-১ এ রাজীবের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রাজিবের আচরণ মনোবিজ্ঞানের কাউন্সেলিং মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত । মনোবিজ্ঞানের যে শাখার ব্যক্তির মানসিক অশান্তি, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট, পারিবারিক বিশৃঙ্খলা প্রভৃতি বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বলা হয়। কাউন্সেলিং সাহায্যকারী প্রক্রিয়া, যেখানে একজন কাউন্সেলর পেশাগত সম্পর্কের মাধ্যমে বিশেষ জ্ঞানের দ্বারা ক্লায়েন্টের আচরণ পরিবর্তনের উদ্যোগ নেন। এক্ষেত্রে তিনি ৩টি প্রধান ভূমিকা পালন করেন। যেমন— প্রতিকারমূলক ভূমিকা, নিবৃত্তমূলক ভূমিকা এবং শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রংপুর মেডিকেলে চান্স পায়। কিন্তু সে দ্বিধায় থাকে কোথায় ভর্তি হবে। সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয় । এমতাবস্থায় শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। এরূপ সমস্যায় কাউন্সেলিং মনোবিজ্ঞানে একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ রাজীবের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে? ব্যাখ্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

