উদ্দীপক-২ এ বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতি অবলম্বন করা হয় সেগুলোর বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ ও পুনরাবৃত্তি পদ্ধতি অবলম্বন করা হয়। অল্পসংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, জনাব আলী তার প্রতিষ্ঠানে উৎপাদিত একটি পণ্যের গুণাগুণ সম্পর্কে জানার জন্য কতগুলো নমুনাদলের কাছে থেকে মতামত সংগ্রহ করে একটি সিদ্ধান্তে আসেন । তিনি পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য সমস্ত পণ্য না নিয়ে পণ্যের কতগুলো নমুনা নিয়ে উক্ত পণ্য সম্পর্কে একটি সিদ্ধান্তে আসেন। মনোবিজ্ঞানের গবেষণায় মানুষ বা প্রাণীর একটি প্রতিনিধিত্বমূলক দলের ওপর গবেষণা করেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব মানুষ বা প্রাণী সম্পর্কে সাধারণ তত্ত্ব বা সূত্র প্রণয়ন করেন । পূর্বে পরীক্ষিত কোন বস্তু বা ঘটনাকে ইচ্ছানুসারে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় সৃষ্টি করে গবেষণাকার্য পরিচালনা করাকে পুনরাবৃত্তি বলে। উদ্দীপকে দেখা যায়, সুমন তার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান যাচাই করার জন্য বারবার পরীক্ষা চালাচ্ছেন। এভাবে বারবার পরীক্ষণকার্য পরিচালনাকে পুনরাবৃত্তি বলে । পরিশেষে বলা যায়, সাধারণীকরণ বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্বপূর্ণ পদ্ধতি। আবার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য পুনরাবৃত্তিও গুরুত্বপূর্ণ নিয়ামক
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপক-২ এ বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতি অবলম্বন করা হয় সেগুলোর ব…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

