ড. রেজা যে শাখায় কাজ করেন তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: ড. রেজা যে শাখায় কাজ করেন তা চিকিৎসা মনোবিজ্ঞানকে নির্দেশ করে। মনোবিজ্ঞানের যে শাখা মানসিক রোগের অনুধ্যান, নির্ণয় ও চিকিৎসায় মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োগ করে তাকে চিকিৎসা মনোবিজ্ঞান বলা হয়। অস্বাভাবিক আচরণের গতি-প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি প্রভৃতি চিকিৎসা মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। চিকিৎসা মনোবিজ্ঞানী প্রথমে রোগের লক্ষণ চিহ্নিত করে তার কারণ অনুসন্ধান করতে সচেষ্ট হন। তারপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী বিভিন্ন অভীক্ষা প্রয়োগ করে থাকেন। রোগ নির্ণয় ও তার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ব্যবস্থাও চিকিৎসা মনোবিজ্ঞানীরা গ্রহণ করে থাকেন। উদ্দীপকে ড. রেজা তার প্রতিষ্ঠানে মানসিক রোগীদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করেন। তিনি মনে করেন, আমাদের দেশে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। ড. রেজার এ শাখা মনোবিজ্ঞানের অন্তর্গত চিকিৎসা মনোবিজ্ঞানকে নির্দেশ করে। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা দায়িত্ব পালন করে থাকেন। এরা সাধারণত মানসিক হাসপাতাল, স্কুল, কমিউনিটি ক্লিনিকে, সংশোধনমূলক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা বা এনজিও, মানসিক প্রতিবন্ধি ইনস্টিটিউশন, মাদক চিকিৎসাকেন্দ্র প্রভৃতিতে দায়িত্ব পালন করেন।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
ড. রেজা যে শাখায় কাজ করেন তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

