“আনিস সাহেবের চিন্তার জগতে হারিয়ে যাওয়া ” মনোবিজ্ঞানের পরিধির আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: আনিস সাহেবের চিন্তার জগতে হারিয়ে যাওয়া' মনোবিজ্ঞানের পরিধির মানসিক প্রক্রিয়াকে নির্দেশ করে । মানসিক প্রক্রিয়া এমন এক ধরনের প্রক্রিয়াকে নির্দেশ করে যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ ইত্যাদি মানসিক প্রক্রিয়া। বাহ্যিক আচরণের কারণে যেমন মানসিক কার্যকলাপের উদ্ভব হতে পারে তেমনি মানসিক কার্যকলাপও বিভিন্ন আচরণের কারণ হতে পারে। আচরণ ও মানসিক প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। আমরা উদ্দীপকে দেখতে পাই আনিস সাহেব ৪০ লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছেন। এ সময় তিনি চিন্তা করতে লাগলেন ৩০ লক্ষ টাকায় তিনি গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করবেন এবং অবশিষ্ট টাকা তিনি ব্যবসায় কাজে লাগাবেন । তার এ সকল ভাবনা হলো একধরনের চিন্তন প্রক্রিয়া । আর সকল চিন্তন প্রক্রিয়ায় মানসিক প্রক্রিয়া । পরিশেষে আমরা বলতে পারি আনিস সাহেবের গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা ও ব্যবসায় টাকা বিনিয়োগের চিন্তা মনোবিজ্ঞানের পরিধির মানসিক প্রক্রিয়াকে নির্দেশ করে ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
“আনিস সাহেবের চিন্তার জগতে হারিয়ে যাওয়া ” মনোবিজ্ঞানের পরিধির আলো…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

