দৃশ্যকল্প-১ -এ রতনপুর গ্রামের মানুষের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে- ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত রতনপুর গ্রামের মানুষের আচরণ মনোবিজ্ঞানের সমাজ মনোবিজ্ঞান শাখার আলোচ্য বিষয় । সমাজ মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে ব্যক্তির আচরণ দ্বারা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ কীভাবে প্রভাবিত হয় এবং সমাজের বিভিন্ন নিয়ম-নীতি দ্বারা ব্যক্তির আচরণ কীভাবে প্রভাবিত হয় সে সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ সমাজ মনোবিজ্ঞানে সমাজের ওপর ব্যক্তির আচরণের প্রভাব এবং ব্যক্তির জীবনে সমাজের রীতি-নীতি, প্রতিষ্ঠান প্রভৃতির প্রভাব পর্যালোচনা করা হয়। সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে সামাজিকীকরণ, মনোভাব, নেতৃত্ব, কৃষ্টি ও ব্যক্তিত্ব, দলীয় আচরণ, যৌথ আচরণ প্রভৃতি অন্যতম । উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ বর্ণিত রতনপুর গ্রামে বিভিন্ন ধর্মের মানুষ নির্বিঘ্নে সবার ধর্মীয় অনুষ্ঠান পালন করে। বিভিন্ন অনুষ্ঠান সবাই মিলে উদযাপন করে। বিভিন্ন সামাজিক সমস্যা একত্রে মিলেমিশে সমাধান করে থাকে। এ থেকে তাদের সমাজের কৃষ্টি এবং তাদের দলীয় ও যৌথ আচরণ প্রকাশিত হয়, যা সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ -এ রতনপুর গ্রামের মানুষের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখা আল…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

