দৃশ্যকল্প-২ এর 'গ' চিহ্নিত স্থানটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর 'গ' চিহ্নিত স্থানটি মনোবিজ্ঞানের পরিধির অন্তর্গত জৈব-সামাজিক প্রক্রিয়াকে নির্দেশ করে। মনোবিজ্ঞানীরা মূলত মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করেন। এসষ ক্ষেত্রে তারা মানুষের জৈবিক ঘটনাবলির সাথে সাথে সামাজিক ঘটনাবলিও বিবেচনায় নেন। মানুষের আচরণ জৈবিক প্রক্রিয়াসমূহের সাথে সাথে সামাজিক প্রক্রিয়াসমূহ দ্বারাও প্রভাবিত হয়। মানুষের দৈহিক ও মানসিক সক্ষমতা নির্ভর করে তার জৈবিক প্রক্রিয়াসমূহ যেমন- স্নায়ুতন্ত্রের কার্যাবলি ও বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের কার্যকারিতার উপর: আচরণের উপর প্রভাব বিস্তারকারী 'অন্যান্য জৈবিক প্রক্রিয়াসমূহ - হচ্ছে- শারীরিক গঠন, বংশগতি, মস্তিষ্কের কার্যকারিতা, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের কার্যকারিতা, ইন্দ্রিয়ের কার্যকারিতা প্রভৃতি। পক্ষান্তরে সামাজিক প্রক্রিয়া, যেমন- সামাজিক রীতি-নীতি, প্রথা, পূর্বসংস্কার, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতিও মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ মনোবিজ্ঞানের পরিধিভুক্ত তিনটি বিষয়কে নির্দেশ করা হয়েছে। যথা- আচরণ, মানসিক প্রক্রিয়া এবং জৈব-সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ 'গ' চিহ্নিত স্থানটি জৈব-সামাজিক প্রক্রিয়াকে নির্দেশ করে। মানুষের আচরণ ও মানসিক বিকাশে জৈবিক প্রক্রিয়াসমূহের সাথে সাথে সামাজিক প্রক্রিয়াসমূহের গুরুত্ব জৈব-সামাজিক প্রক্রিয়ার আলোচনার মূল বিষয়বস্তু। সুতরাং বলা যায়, মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়নে। জৈব-সামাজিক প্রক্রিয়াসমূহ বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর 'গ' চিহ্নিত স্থানটির বর্ণনা দাও।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

