দৃশ্যকল্প-২ এর 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশগুলো মনোবিজ্ঞানের কোন শাখার সাথে সম্পর্কিত? বিশ্লেষণ কর ।
উত্তর: দৃশ্যকল্প-২ এর 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশগুলো হলো যথাক্রমে কাউন্সেলিং মনোবিজ্ঞান ও শিল্প মনোবিজ্ঞান । মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা ধরনের সমস্যা এবং তা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন উপদেশ প্রদান ও পরামর্শ দান সম্পর্কিত আলোচনা করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বা উপদেশনামূলক মনোবিজ্ঞান বলা হয়। এখানে ব্যক্তির স্বাভাবিক জীবনের সার্বিক উন্নয়নে পরামর্শ দেওয়া হয়ে থাকে যা উদ্দীপক-২ এর 'A [গণিত] চিহ্নিত অংশ ফুটে উঠেছে। ' অপরদিকে 'B [গণিত] চিহ্নিত অংশে কর্মচারী নির্বাচন, কর্ম বিশ্লেষণ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক তথ্য তুলে ধরা হয়েছে যা মনোবিজ্ঞানের শিল্প মনোবিজ্ঞান শাখাকে ইঙ্গিত করছে। এ শাখার প্রধান উদ্দেশ্য হলো উৎপাদন বৃদ্ধি। এছাড়াও এখানে কর্মচারী নির্বাচন কর্মদক্ষতা বৃদ্ধি, শিল্পে প্রশিক্ষণ, কর্ম সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধি ইত্যাদি কার্যাবলি সংঘটিত হয়ে থাকে । উপরের আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপক-২ এর 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশগুলো যথাক্রমে মনোবিজ্ঞানের কাউন্সিলিং মনোবিজ্ঞান, এবং শিল্প মনোবিজ্ঞান শাখার সাথে সম্পর্কিত।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর 'A ও 'B চিহ্নিত অংশগুলো মনোবিজ্ঞানের কোন শাখার সাথ…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

