দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত 'A [গণিত] কে ব্যাখ্যা কর ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো আচরণ যা মনোবিজ্ঞানের দুটি বিষয়বস্তুর মধ্যে অন্যতম একটি। নিচে এটি বর্ণনা করা হলো- উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। প্রতিক্রিয়ার সামগ্রিক রূপই হলো আচরণ। কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয়, ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়- এই প্রতিক্রিয়াই হলো আচরণ। এক কথায়, প্রাণী যা কিছু করে তাই হলো আচরণ। আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় এবং গবেষণাগারে তা পরিমাপ করা যায়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি পত্রিকায় চল্লিশ লক্ষ টাকার লটারীর ফলাফলে দেখতে পেল যে, সে-ই প্রথম পুরস্কারটি পেয়েছে। সে আনন্দে লাফিয়ে উঠল এবং চিৎকার করে সবাইকে জানিয়ে দিল, সে চল্লিশ লক্ষ টাকার প্রথম পুরস্কারটি পেয়েছে। সে খুব আনন্দিত হয়েছে এবং তার আচরণে সেটি প্রকাশ পেয়েছে। লক্ষ টাকা প্রাপ্তির সংবাদে তার শরীরাভান্তরে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটেছে (যেমন রক্তচাপ বেড়ে গেছে ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অধিক সক্রিয় হয়েছে); আবার বাহির থেকে তার মুখের অবয়ব, কথাবার্তা, চাল-চলনেও আনন্দের প্রকাশ পরিলক্ষিত হয়েছে। প্রতিক্রিয়ার এই সামগ্রিক রূপকেই আচরণ বলা হয়। কেন ও কি প্রক্রিয়ায় আচরণ ঘটে তা বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করাই মনোবিজ্ঞানের বিষয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত 'A কে ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

