উদ্দীপকে প্রদত্ত 'B [গণিত] এবং 'D [গণিত] কে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছকে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে চারটি শর্তের আলোকে দেখানো হয়েছে। সেখানে 'B [গণিত] ও 'D [গণিত] চিহ্নিত স্থানগুলো হবে যথাক্রমে বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রয়োগশীলতা। উক্ত বিষয় দুটি নিম্নে বিশ্লেষণ করা হলো- বৈজ্ঞানিক পদ্ধতি : কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তার বিষয়বস্তুর ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিমাপের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক নিয়ম নীতি মেনে চলতে হয়, যা মনোবৈজ্ঞানিক গবেষণায় বর্তমান। যেখানে মনোবিজ্ঞানের বিষয়বস্তু গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াও কিছু বিশেষ বৈজ্ঞানিক শর্ত ও বৈশিষ্ট্য লক্ষণীয়। যেমন— কার্যকরী সংজ্ঞা প্রদান, বস্তুনিষ্ঠতা ইত্যাদি । প্রয়োগশীলতা : বিজ্ঞানের অন্যতম একটি মাপকাঠি হলো এর প্রয়োগ বা ব্যবহার। মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরীভাবে প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে মনোবিজ্ঞানের বহুমুখী ব্যবহার লক্ষ করা যায়। শিল্প-কারখানা, শিক্ষা, চিকিৎসা, সমাজজীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন প্রভৃতি প্রায় সর্বক্ষেত্রেই মনোবিজ্ঞানের ব্যবহার লক্ষ করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত 'B এবং 'D কে বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

