ডঃ করিম যে শাখায় কাজ করেন তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: ডঃ করিম মনোবিজ্ঞানের চিকিৎসা মনোবিজ্ঞান শাখায় কাজ করেন। সেখানে তিনি তার নিজের প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। চিকিৎসা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রায়োগিক শাখা। চিকিৎসা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা, যেখানে একজন মনোচিকিৎসক মানসিক ব্যাধি বা রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা প্রদান করেন। মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া। কিন্তু মনোবিজ্ঞান কেবলমাত্র স্বাভাবিক আচরণ নিয়েই আলোচনা করে না, এটি অস্বাভাবিক আচরণের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার নিয়েও আলোচনা করে। অস্বাভাবিক আচরণের গতি-প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা প্রতিকার সবই চিকিৎসা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এক কথায়, চিকিৎসা মনোবিজ্ঞানিগণ মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের রোগ নিরাময়ে সাহায্যে করে থাকেন। চিকিৎসা মনোবিজ্ঞানিগণ বিভিন্ন হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মানসিক হাসপাতাল, প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে সেবা দান করে থাকেন।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
ডঃ করিম যে শাখায় কাজ করেন তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

