দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত 'C [গণিত] এবং 'E [গণিত] এর বিবরণ দাও ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মনোবিজ্ঞানের ক্রমবিকাশ প্রদর্শিত হয়েছে যেখানে 'C [গণিত] ও 'E [গণিত] চিহ্নিত প্রশ্নবোধক ঘরগুলো হবে যথাক্রমে প্রাচীনযুগ ও আধুনিক যুগ। নিচে এ দুটির বর্ণনা দেয়া হলো- প্রাচীন যুগ : খ্রিস্টপূর্ব ৬০০ থেকে মনোবিজ্ঞানের প্রাচীন যুগের শুরু। প্রাচীন গ্রিক দার্শনিকদের যুগে প্রাক সক্রেটিস আমলে গ্রিক দার্শনিকগণ আত্মা বলতে এমন প্রাণ শক্তিকে বুঝত যা জীবনের জন্য অত্যাবশ্যক । দেহ ব্যতীত আত্মা, নির্জীব ও সংবেদনশীল। চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিস খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে প্রথম মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে একটি মতবাদ দেন। সক্রেটিস (খ্রিস্টপূর্ব ৪৬৯-৩৯৯) প্রথম আত্মাকে বুদ্ধিজাত নৈতিক শক্তি হিসেবে বর্ণনা করেন । প্লেটো (খ্রিস্টপূর্ব ৪২৮- ৩৪৭)এর মতে, মানুষের জ্ঞানের দুটি স্তর রয়েছে। যথা- বুদ্ধিবৃত্তিমূলক ও সংবেদনমূলক। এরিস্টটল-এর মতে, জীবাত্মা অপেক্ষা মানবাত্মা উন্নত। জীবাত্মার মতো মানবাত্মার মধ্যে দুঃখ ও সুখের অনুভূতি রয়েছে। আধুনিক যুগ : জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড জার্মানির লিপজিপ বিশ্ববিদ্যালয়ে ১৮৭৯ খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপনের পর তখন থেকে মনোবিজ্ঞানের আধুনিক যুগের সূত্রপাত। তাঁর মতে, সংবেদনই একমাত্র মানসিক ক্রিয়া যাকে গবেষণাগারে পরীক্ষা করা যায়। তাঁর গবেষণা থেকে মানুষের চেতনা সম্পর্কে অনেক তথ্য জানা গিয়েছে। উন্ড ও তাঁর সঙ্গীরা মানসিক কার্যকলাপকে দৈহিক ক্রিয়া থেকে পৃথক করে প্রত্যক্ষ করতেন ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত 'C এবং 'E এর বিবরণ দাও ।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

