চিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানটির বর্ণনা কর ।
উত্তর: চিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানটি হলো মানসিক প্রক্রিয়া, যা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্যতম দিক। নিচে মানসিক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো— মানুষের দৈনন্দিন জীবনে মানসিক কার্যকলাপের প্রভাব অপরিসীম। মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। চল্লিশ লক্ষ টাকার লটারীর পুরস্কার প্রাপ্তির সংবাদ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার খবর মানস জগতে আলোড়ন সৃষ্টি করে। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা, ছাত্র-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায় । এমনি করে নিরন্তন চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
চিত্রে 'A চিহ্নিত স্থানটির বর্ণনা কর ।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

