বিষয়-১ এ সোবহান সাহেবের বিষয়টি মনোবিজ্ঞানের যে শাখার অন্তর্গত সেটি ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বিষয়-১ এ জনাব সোবহানের ঘটনা শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত । শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগায়। এক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি সম্পর্কে আলোচনা করে । উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি জড়িত। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল বৃদ্ধি এবং কর্মে সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। শিল্প মনোবিজ্ঞানীগণ কর্মচারীদের মান উন্নয়নের জন্য সুষ্ঠু প্রশিক্ষণ পদ্ধতি প্রবর্তন, কর্মচারীদের দক্ষতার উৎকর্ষের জন্য সঠিক কাজে সঠিক ব্যক্তিদের নির্বাচন করার কলাকৌশল উদ্ভাবন, কর্মপদ্ধতি ও কলাকৌশল উন্নয়ন প্রভৃতি করে থাকেন। এছাড়াও কর্মচারীদের মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য কর্মের উপযুক্ত মানসিক ও প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা, শিল্পে দুর্ঘটনা হ্রাস করা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নত করা প্রভৃতিও শিল্প মনোবিজ্ঞানের উদ্দেশ্য । উদ্দীপকে জনাব সোবহানের ঘটনায় জানা যায়, তিনি কয়েকটি পোশাক কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক নিয়োগ করেন। এমনকি শ্রমিকদের মাঝেমধ্যে পুরস্কৃত করেন। উক্ত ঘটনাটি শিল্প মনোবিজ্ঞানের দিক আলোচনা করে থাকে ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
বিষয়-১ এ সোবহান সাহেবের বিষয়টি মনোবিজ্ঞানের যে শাখার অন্তর্গত সেট…
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

