চিত্রে B, C ও D এর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: চিত্রে B, C ও D চিহ্নিত স্থানগুলো হলো যথাক্রমে সামগ্রিক ও খণ্ডিত আচরণ, ঐচ্ছিক ও অনৈচ্ছিক আচরণ এবং বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ। এদের তুলনামূলক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো- আচরণকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন- সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ। সামগ্রিক আচরণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হয়। আর খণ্ডিত বা আণবিক আচরণের ক্ষেত্রে আচরণকে খণ্ড খণ্ড বা সূক্ষ্ম উপাদানে বিশ্লেষণ করা হয়। আচরণকে আবার ঐচ্ছিক ও অনৈচ্ছিক আচরণে ভাগ করা যায়। যে-সব আচরণ ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে সেগুলোকে ঐচ্ছিক আচরণ বলে। যেমন— কথা বলা হাঁটা, খাওয়া ইত্যাদি। আবার কতকগুলো আচরণ আছে যেগুলো ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে সেসব আচরণকে অনৈচ্ছিক আচরণ বলে। যেমন— হৃৎপিণ্ডের ক্রিয়া, শ্বাস- প্রশ্বাস ইত্যাদি । আচরণকে আবার বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণে ভাগ করা যায়। বাইরে থেকে যে সকল আচরণ পর্যবেক্ষণ করা যায় যেমন— কথা বলা, হাসা, গান গাওয়া প্রভৃতি বাহ্যিক আচরণ। আবার যেসব আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না সেগুলোকে অভ্যন্তরীণ আচরণ বলে । যেমন- মাথা ধরা, চিন্তা করা ইত্যাদি।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
চিত্রে B, C ও D এর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

