সীমার বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয় ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ সীমার বিষয়টি মনোবিজ্ঞানের চিকিৎসা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়। অস্বাভাবিক আচরণের গতি-প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি প্রভৃতি চিকিৎসা মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। চিকিৎসা মনোবিজ্ঞানী প্রথমে রোগের লক্ষণ চিহ্নিত করে তার কারণ অনুসন্ধান করতে সচেষ্ট হন। তারপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী বিভিন্ন অভীক্ষা প্রয়োগ করে থাকেন। রোগ নির্ণয় ও তার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ব্যবস্থাও চিকিৎসা মনোবিজ্ঞানীরা গ্রহণ করে থাকেন । উদ্দীপকে দৃশ্যকল্প-১ বর্ণনায় শিক্ষকের কঠোরতার কারণে সীমা অস্বাভাবিক আচরণ করে এবং বই, খাতা দেখলে ভয় পায়। এতে সীমার বাবা-মা একজন চিকিৎসা মনোবিজ্ঞানীর শরণাপন্ন হলে তিনি সীমার আচরণের কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। এতে সীমা ক্রমে সুস্থ হয়ে ওঠে। তাই বলা যায় সীমার বিষয়টি চিকিৎসা মনোবিজ্ঞানের অন্তর্গত ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
সীমার বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয় ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

