দৃশ্যকল্প-১ এ দিয়ার ক্ষেত্রে কোন ধরনের আচরণ প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ বা প্রাণী যেসব কাজ করে সেসব কাজ বা ক্রিয়াই হলো আচরণ । আচরণ ৩ প্রকার। যথা— ১. সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ, ২. ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ। ৩. বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ । দৃশ্যকল্প-১ এ দিয়ার ক্ষেত্রে অনৈচ্ছিক আচরণ প্রকাশ পেয়েছে। কারণ-প্রাণী যেসব আচরণ ইচ্ছানুযায়ী করে না তাকে অনৈচ্ছিক আচরণ বলে । দিয়া স্কুলে গানের প্রতিযোগিতায় গান গাওয়ার শুরুতেই তার হাত-পা ঠাণ্ডা হয়ে গলা শুকিয়ে গেল। দিয়ার এসব আচরণ ছিল তার নিয়ন্ত্রণের বাইরে। তাই দিয়ার আচরণ অনৈচ্ছিক আচরণ। তবে কখনও কখনও গলা শুকিয়ে যাওয়া কিংবা হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা শরীরে অভ্যন্তরীণভাবেও ঘটতে পারে। তাই ক্ষেত্ৰ বিশেষে দিয়ার আচরণ অভ্যন্তরীণ আচরণ হিসেবে দেখা যেতে পারে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ দিয়ার ক্ষেত্রে কোন ধরনের আচরণ প্রকাশ পেয়েছে ? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

