দৃশ্যকল্প-২ এ অধ্যক্ষের পদক্ষেপগুলো মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'X [গণিত] কলেজের অধ্যক্ষ তার প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, ছাত্রশিক্ষক সম্পর্ক উন্নয়নের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। উক্ত পদক্ষেপগুলো মনোবিজ্ঞানে শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এ শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আরচণই শিক্ষা মনোবিজ্ঞানের অনুধ্যানের অন্তর্ভুক্ত। এছাড়াও শিক্ষার বাস্তবমুখী লক্ষ্য নির্ধারণ, ছাত্র-শিক্ষক এর সম্পর্ক উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি প্রভৃতি এই শাখায় আলোচিত হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ অধ্যক্ষের পদক্ষেপগুলো মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

