মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে মিতা এবং বিজয়ের কাজ যথাক্রমে শিল্প মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞান সংশ্লিষ্ট। এ দুটি কাজের মধ্যে বিজয়ের কাজকে আমি অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করি। নিচে কারণসহ বিশ্লেষণ করা হলো- মনোবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ব্যক্তির অস্বাভাবিক আচরণ ও মানসিক বিকৃতির কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়েই চিকিৎসা মনোবিজ্ঞান গঠিত। অস্বাভাবিক আচরণ বলতে আমরা এমন সব প্রতিক্রিয়া বোঝাতে চাই যা মানুষের হতাশাব্যঞ্জক আশঙ্কাগ্রস্ত, নৈরাজ্যপূর্ণ, অসুখী প্রতিক্রিয়াকে নির্দেশ করে। চিকিৎসা বিজ্ঞানে শারীরিক এবং মানসিক রোগের উদ্ভব ও কারণ নির্ণয় এবং তার ব্যাখ্যার পাশাপাশি মূল্যায়ন ও চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা আচরণ এবং এর অন্তরালে নিহিত f শারীরবৃত্তীয় ও জ্ঞানগত প্রক্রিয়াসমূহ অনুধ্যান করে এবং এটি হলো সেই পেশা যা বাস্তব সমস্যায় এ বিজ্ঞানের সঞ্চিত জ্ঞানকে প্রয়োগ করে । মনোবিজ্ঞানীর জ্ঞান ও নীতি সম্পর্কিত আলোচনার উপর ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞানীও মানসিক রোগ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করতে পারে। ব্যক্তির মানসিক রোগ ও মূল্যায়ন ও প্রতিকারে মনোবিজ্ঞানীর জ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞানীও ব্যবহার করতে পারেন ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

