নীলার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিটা প্রতীয়মান হয়, এছাড়া আরও যে কোনো দুটি নীতির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে নীলা মিথিলার চেয়ে নম্বর কম পাওয়ায় হতাশায় ভোগে। এখানে সে প্রতিযোগিতায় অন্যের থেকে নম্বর কম পায়। প্রতিযোগিতা ছাড়াও আরও দুটি নীতি রয়েছে। যথা— অত্যধিক উচ্চাশা ও সামাজিক বাধা। নিচে দুটি নীতির বর্ণনা দেয়া হলো— অত্যধিক উচ্চাশা : উচ্চাশা মানুষের জীবনের একটি পরিচিত ঘটনা। কিন্তু উচ্চাশা যখন অতি উচ্চাশায় পরিণত হয় এবং তা যদি ব্যক্তির ক্ষমতার বাইরে হয়, তাহলে তার এ আশা কোনো দিন পূর্ণ হবার নয়। খুব কম সংখ্যক লোকই নির্বাহী কর্মকর্তা, বিখ্যাত বা নেতা হতে পারে। বাস্তব বর্জিত উচ্চাশা ব্যর্থতায় পর্যবসিত হয়। আর এ ব্যর্থতা হতাশার জন্ম দেয়। তাই অতি উচ্চাশা হতাশার এক গুরুত্বপূর্ণ শর্ত । সামাজিক বাধা : আচরণের উপর সমাজ কর্তৃক প্রবর্তিত বিধি-নিষেধ অনেক সময় হতাশার উৎস হিসেবে গণ্য হয়ে থাকে। আমাদের আশা-আকাঙ্ক্ষা ও কার্য-কলাপ সমাজের নৈতিক ও সংস্কৃতির ধারার অনুরূপ হওয়া বাঞ্ছনীয় । চৌর্যবৃত্তির সংক্ষিপ্ত পথে অর্থনৈতিক নিরাপত্তা বিধান, ব্যভিচারের মাধ্যমে বৈবাহিক স্বাদ আস্বাদন অথবা মাদকাসক্তি প্রভৃতির সাথে জড়িত হয়ে নিষ্কৃতি পাওয়া যায় না। আবার পল্লির কোনো অভিভাবক সামাজিক চাপে তার অষ্টাদশী প্রতিভাময়ী সাঁতারু কন্যাকে সাঁতারের পোশাক ব্যবহার করতে দিতে রাজি নন। ফলে মেয়েটির অদম্য ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সে তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। এমনিভাবে অনেক সময় সামাজিক বাধা নিষেধের ফলে লক্ষ্যবস্তু অর্জনে অনেক বাধা আসে। আর ফলশ্রুতিতে দেখা দেয় হতাশা।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
নীলার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিটা প্রতীয়মান হয়, এছাড়া আ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

