মল্লিকা ও প্রীতির সমস্যা সমাধানের বিষয়টি কি মনোবিজ্ঞানের একই শাখায় আলোচিত ? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে মল্লিকা কম নম্বর পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং চুপচাপ হয়ে যায়, কোথাও বেড়াতে যায় না এবং একাকী থাকতে চায় এবং অল্পতেই রেগে যায়। পক্ষান্তরে প্রীতি উচ্চ মাধ্যমিক পাস করে কোন বিষয়ে উচ্চ শিক্ষা নিবে তা নিয়ে খুবই চিন্তিত। তাদের দুজনের সমস্যা সমাধানের বিষয়টি মনোবিজ্ঞানের একই শাখায় আলোচিত হয়। যা নির্দেশনা মনোবিজ্ঞান নামে পরিচিত। নিচে বিশ্লেষণ করা হলো- দৈনন্দিন জীবনে মানুষ হাজারো সমস্যার সম্মুখীন হয়। সঠিকভাবে সমস্যাগুলোর সমাধান করতে না পারলে, দেখা দেয় হতাশা। তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমনিতর মৃদু আচরণ সমস্যার সমাধানের নিমিত্তে গড়ে উঠেছে নির্দেশনা মনোবিজ্ঞান । নির্দেশনা হলো একটি সেবামূলক প্রক্রিয়া। জীবনধারণের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তা নির্ধারণের জন্য নির্দেশনার প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার সাথে নির্দেশনা গভীরভাবে সম্পর্কিত। কোনো একজন শিক্ষার্থী লেখাপড়ার ক্ষেত্রে কোন বিষয়ে অগ্রসর হলে সাফল্য লাভ করতে পারবে তা নির্ধারণের জন্য নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ব্যক্তিরই তার নিজস্ব জীবনের চাহিদা পূরণের অধিকার রয়েছে। এ অধিকার তখনই কার্যকর হবে যখন অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা হয়। এ ব্যাপারে নিজস্ব ক্ষমতা ও দক্ষতাসমূহকে উন্নত করতে হবে। মৃদু আচরণজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তি যখন কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তখন তাকে নির্দেশনা মনোবিজ্ঞানীর দ্বারস্থ হতে হয়। একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য একটি সময়ে যে উপাদানের প্রয়োজন নির্দেশনা মনোবিজ্ঞান তার পরিবেশ সৃষ্টি করে এবং বিভিন্ন তথ্য সরবরাহ করে ব্যক্তির আত্মোন্নয়নে সাহায্য করে। ছাত্র জীবনের পাঠক্রম নির্বাচন সমস্যা ও অকৃতকার্যতা, চাকরিগত সমস্যা, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনের দ্বন্দ্ব ও কলহ, বার্ধক্যজনিত সমস্যা, অবসরগ্রহণজনিত সমস্যা প্রভৃতি ক্ষেত্রে নির্দেশনা 'মনোবিজ্ঞানী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। " উপরোক্ত আলোচনা হতে দেখা যায় মল্লিকা ও প্রীতির উভয়ের সমস্যা শিক্ষা সংক্রান্ত থেকে উদ্ভূত। তাই উভয়ের সমস্যা সমাধানের বিষয়টি মনোবিজ্ঞানের একই শাখা নির্দেশনা মনোবিজ্ঞানে আলোচিত হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
মল্লিকা ও প্রীতির সমস্যা সমাধানের বিষয়টি কি মনোবিজ্ঞানের একই শাখায…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

