চৌধুরী সাহেবের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বিত্তশালী চৌধুরী সাহেবের কাজটি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচনা করা হয় । নিম্নে ব্যাখ্যা করা হলো- শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান । মনোবিজ্ঞানের এ শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আরচণই শিক্ষা মনোবিজ্ঞানের অনুধ্যানের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীকে কেন্দ্র করে আবর্তিত হয় শিক্ষা ব্যবস্থা। তাই শিক্ষার্থীকে লক্ষ করে গড়ে উঠে শিক্ষা ব্যবস্থা। শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়। তাই শিক্ষণের গতি-প্রকৃতি, ধরন, কলা- কৌশল, শর্তাবলি, উপকরণ, শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব, শিক্ষণ ও শিক্ষার্থীর বৈশিষ্ট্যাবলি, শিক্ষার পদ্ধতি, শিক্ষার পরিবেশ প্রভৃতি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্যসূচির অন্তর্গত।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
চৌধুরী সাহেবের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

