জানালার রড নষ্ট হওয়া যে বিচূর্ণীভবনের অন্তর্গত তার ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জানালার রড নষ্ট হওয়া রাসায়নিক বিচূর্ণীভবনের অন্তর্গত। উক্ত বিচূর্ণীভবনের ফলাফল বিশ্লেষণ করা হলো- রাসায়নিক প্রক্রিয়ার ফলে ভূত্বকের শিলাসমূহের যে ক্ষয় হয়, তাকে রাসায়নিক বিচূর্ণীভবন বলে। একে জারণ বা অক্সিডেশনে ভাগ করা যায়। জারণ বা অক্সিডেশন: শিলার মধ্যে লৌহজাতীয় খনিজ পদার্থ থাকলে তা অক্সিজেনের সংস্পর্শে এসে ধীরে ধীরে মরিচা পড়ে। স্বাভাবিক অবস্থায় অক্সিজেন শিলারাশিকে চূর্ণ-বিচূর্ণ করতে না পারলেও বায়ুতে অধিক জলীয়বাষ্প থাকলে তা রাসায়নিক প্রক্রিয়ায় শিলারাশিকে খন্ড-বিখণ্ড করতে পাবে। জলীয়বাষ্পের সাথে মিশে অক্সিজেনের এরূপ রাসায়নিক ক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলে। উল্লিখিতভাবে উদ্দীপকের জানালার রডগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করে ফেরিক অক্সাইডে পরিণত হয় এবং সহজেই খণ্ড-বিখণ্ড হয়। যাকে মরিচা পড়া' বলা হয়। একারণেই রডগুলো লোহার হওয়ায় সহজে মরিচা ধরে 'নষ্ট হয়ে যায় যা রাসায়নিক বিচূর্ণীভবনের অন্তর্গত জারণ ক্রিয়া।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
জানালার রড নষ্ট হওয়া যে বিচূর্ণীভবনের অন্তর্গত তার ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


