প্রশস্ততা বেশি কিন্তু গভীরতা কম, উদ্দীপকের আলোকে 'খ' পর্যায়টি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' পর্যায়টি হলো নদীর মধ্যগতি বা সমভূমি পর্যায়। এ পর্যায়ে নদীর উল্লম্বক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় ফলে নদীর প্রশস্ততা বেশি হয় কিন্তু গভীরতা কমে যায়। পার্বত্য অঞ্চলের পর নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন তার প্রবাহকে সমভূমি অবস্থা বা মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর বিস্তার বেশি হয়। নদী অববাহিকা প্রশস্ত হয় ও উপত্যকাগুলোর গভীরতা কমে আসে। এ অংশে নদীর পানির পরিমাণ বেশি হয়। বহু উপনদী এ অংশে এসে মূল নদীর সাথে মিলিত হয়। নদী উপত্যকার গভীরতা হ্রাস পাওয়ায় পানি ধারণ ক্ষমতাও কমে যায়। ফলে বর্ষাকালে নদী স্ফীত হয়ে তার দুই দিকের নিম্নভূমিসমূহকে বন্যায় প্লাবিত করে। নদীবাহিত পলি দ্বারা ঐ নিম্নভূমিসমূহ ধীরে ধীরে উঁচু হয় এবং সমভূমির আকার ধারণ করে। একে প্লাবন সমভূমি বলে। সমভূমি অবস্থায় নদীর ক্ষয় ও পরিবহনকার্য তত প্রবল নয়। এ অবস্থায় নদীর সঞ্চয় কার্য শুরু হয়। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সমভূমি পর্যায় বা মধ্যগতিতে নদীর প্রশস্ততা বেশি হয় কিন্তু গভীরতা কমে যায়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
প্রশস্ততা বেশি কিন্তু গভীরতা কম, উদ্দীপকের আলোকে 'খ' পর্যায়টি বিশ্ল…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

