উদ্দীপকে উল্লিখিত '২' এর ফলাফল বিশ্লেষণ কর।-
উত্তর: উদ্দীপকে উল্লিখিত '২' হলো সুনামি। নিচে সুনামির ফলাফল বিশ্লেষণ করা হলো: সুনামি একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। যেহেতু এটি সমুদ্রের তলদেশে উৎপত্তি হয়ে সমুদ্রের উপর বিশাল ঢেউয়ের সৃষ্টি করে উপকূলে আঘাত হানে তাই এর প্রভাবে জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। নিচে এর ক্ষতির দিকগুলো উল্লেখ করা হলো: ১৮৮৩ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্রাকাতোয়া আগ্নেয়গিরির প্রলয়ঙ্করী বিস্ফোরণে ৪০ মিটার উঁচু সুনামি হয়। এ সুনামিতে জাভা ও সুমাত্রা দ্বীপের ৩৬ হাজার লোক প্রাণ হারায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৯৫৮ খ্রিষ্টাব্দে আলাস্কার লিটুয়া উপসাগরে ভূমিধসের ফলে সুনামি সৃষ্টি হয়। এ সুনামিতে ৩৫ মিটার উঁচু টেউয়ের সৃষ্টি হয়। ২৬ ডিসেম্বর ২০০৪ খ্রিস্টাব্দে ৮.৯ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় এক মহাপ্রলয়ঙ্করী সুনামির সৃষ্টি হয়। এ সুনামিতে শুধু ইন্দোনেশিয়াতেই লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সুনামি পূর্ব আফ্রিকার সোমালিয়া ও কেনিয়াতেও আঘাত হানে। তাছাড়া, থাইল্যান্ড, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মালদ্বীপ এবং তামিলনাডু রাজ্যসহ ভারত ও শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষতি হয়। ২০১১ সালের ১১ মার্চ জাপানে উত্তর উপকূল ১০ মিটার উঁচু সুনামির উৎপত্তি হয় এবং ১৬ হাজার লোকের মৃত্যু ঘটে এবং কয়েক হাজার লোক নিখোঁজ হয়। এ সময় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। এভাবে সুনামির ফলে যে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয় তার দ্বারা বায়ু, পানি, মাটি ও তেজস্ক্রিয় দূষণ সংঘটিত হয় যা ব্যাপকভাবে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত '২' এর ফলাফল বিশ্লেষণ কর।-
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

