উদ্দীপকের ঘটনা-১ সংঘটনের কারণ বর্ণনা কর।
উত্তর: এ উদ্দীপকের ঘটনা-১ হলো ভূমিকম্প। ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রধান কারণগুলো হলো- ১. পৃথিবীর উপরিভাগের প্লেটসমূহের সঞ্চালন। ২. অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর সৃষ্ট কম্পন। উপরিউক্ত দুটো কারণে ভূমিকম্প সংঘটিত হলেও নিম্নোক্ত কিছু অপ্রধান কারণও রয়েছে। যথা: ১. ভূপাত: হঠাৎ কোনো কারণে পাহাড় বা পর্বত থেকে বিশাল শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে ভূমিকম্প হয়। ২. শিলার চ্যুতি: শিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূআলোড়ন হলে ভূমিকম্প হয়। ৩. তাপ বিকিরণ: ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়। ফলে ভূমিকম্পন অনুভূত হয়। ৪. ভূগর্ভস্থ বাম্প: পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দিলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ৫. ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস: অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস হলে তার প্রভাবে ভূমিকম্প হয়। ৬. হিমবাহের প্রভাব: হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে ভূমিকম্প হয়। ৭. ভূঅভ্যন্তরে পানির প্রবেশ: ভূপৃষ্ঠস্থ পানি কোনো প্রকারে পৃথিবীর উত্তপ্ত অভ্যন্তরে প্রবেশ করলে প্রচণ্ড তাপ ও চাপে বাষ্পে পরিণত হয়। এ বাষ্পের পরিমাণ বেশি হলে তা ভূত্বকের নিচে ধাক্কা দিয়ে ভূমিকম্পের সৃষ্টি করে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ সংঘটনের কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


