উদ্দীপকের ঘটনা-২ এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ঘটনা-২' দ্বারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে বোঝানো হয়েছে। উক্ত অগ্ন্যুৎপাতের প্রভাব বিশ্লেষণ করা হলো- সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হলে ধীরে ধীরে দ্বীপের সৃষ্টি হয়। যেমন- প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ। আবার কখনো কখনো অগ্ন্যুপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয়। যেমন- সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী ক্রাকোতাও আগ্নেয়গিরি বিস্ফোরণে দ্বীপটির প্রায় অর্ধেক বিলুপ্তি হয়ে যায়। অগ্ন্যুৎপাতরে ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়। এ লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। আবার লাভা সঞ্চিত হয়ে অনেক সময় নিম্নভূমি ভরাট হয়ে বিশাল আকৃতির সমভূমির সৃষ্টি করে। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে। যেমন- ক্রাকোতাও আগ্নেয়গিরির গহ্বরে পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়েছে। অনেক সময় অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলে ঝড় ও ঢেউয়ের সৃষ্টি হয়। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পুরাতন পর্বত দ্বীপ বিলুপ্ত হয়ে যায়, নদীর গতিপথ পরিবর্তন করে দেয়, ভূমির উর্বরতা বৃদ্ধি পায় এবং ভূগর্ভ থেকে অনেক মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। সুতরাং বলা যায় যে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে উপরোল্লিখিত ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হওয়ার পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। যেমন- আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত লাভাস্রোতের নিচে চাপা পড়ে অতীতে বহু একর জনপদ ধ্বংস হয়ে গেছে এবং অনেক সময় ভূমিকম্পও হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-২ এর প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


