দালানের ফাটল বড় হওয়া যে বিচূর্ণীভবনের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দালানের ফাটল বড় হওয়া জৈবিক বিচূর্ণীভবন এর অন্তর্গত। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো- ভূপৃষ্ঠের ক্ষয়সাধনে উদ্ভিদের বিশেষ ভূমিকা রয়েছে। উদ্ভিদ প্রতিনিয়ত ভূপৃষ্ঠের ক্ষয়সাধন করে থাকে। বিভিন্ন প্রকার গাছপালা তাদের মূল ও শিকড় দ্বারা মাটিকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে থাকে। গাছের মূল ও শিকড় বৃদ্ধির সাথে সাথে মোটা হয় এবং মাটির নিচে বহুদূর পর্যন্ত প্রবেশ করে। ফলে শিলাস্তরে ফাটল বৃদ্ধি পায়। তখন ঐ ফাটল দিয়ে পানি প্রবেশ করে শিলাস্তরকে দুর্বল করে ফেলে। ফলে শিলাস্তর সহজে গলে ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং বলা যায় যে, আলোচ্য উদ্দীপকে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানো জৈবিক বিচূর্ণীভবনের অন্তর্গত।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
দালানের ফাটল বড় হওয়া যে বিচূর্ণীভবনের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


