উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক ঘটনা দুটি সংঘটনের ফলে সৃষ্ট ভূমিরূপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক ঘটনা দুটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প। উক্ত দুটি প্রাকৃতিক ঘটনা সংঘটনের ফলে যে ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তা বিশ্লেষণ করা হলো: অগ্ন্যুৎপাতের ফলে দ্বীপের সৃষ্টি হয়। সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে ধীরে ধীরে দ্বীপের সৃষ্টি হয়। কখনো কখনো অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়। এ লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। আবার লাভা সঞ্চিত হয়ে অনেক সময় নিম্নভূমি ভরাট হয়ে বিশাল আকৃতির সমভূমি সৃষ্টি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে। অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলে ঝড় ও ঢেউয়ের সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢাল বরাবর দুর্বল আলগা মাটি নেমে এসে ভূমিধসের সৃষ্টি করে। ধ্বংসাত্মক ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে ভূপৃষ্ঠ উপরে ওঠে বা নিচে নেমে গিয়ে ভূপৃষ্ঠের বিকৃতি ঘটায়। নদনদীর গতির ওপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক। ভূমিকম্পের ফলে মাটি, বালু, পাথর প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত হয়। ভূমিকম্পের ফলে সুনামি হয় এবং এতে উপকূল এলাকা ক্ষয় হয়ে ঢালু আকৃতির ভূমি সৃষ্টি করে। সুতরাং বলা যায় যে, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে উল্লিখিত ভূমিরূপ লক্ষ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক ঘটনা দুটি সংঘটনের ফলে সৃষ্ট ভূমিরূপ বিশ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


