উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' শিলার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' শিলা বলতে আগ্নেয় শিলাকে বোঝায়। নিম্নে এ শিলার বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- স্তরবিহীন: উত্তপ্ত গলিত অবস্থা হতে ঠান্ডা হয়ে জমাট বেঁধে এজাতীয় শিলার সৃষ্টি হয় বলে এর মধ্যে কোনো স্তর থাকে না। তাই এটি স্তরবিহীন শিলা। জীবাশ্মবিহীন: এত উত্তপ্ত গলিত পদার্থ হতে আগ্নেয় শিলার সৃষ্টি যে, তার মধ্যে কোনো প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব আশা করা যায় না। কেলাসিত: উত্তপ্ত গলিত অবস্থা হতে বিকিরণ করে ক্ষেত্রবিশেষে এ জাতীয় শিলা কেলাসিত বা নির্দিষ্ট আকারে দানা বাঁধে। অপ্রবেশ্য: আগ্নেয় শিলার দানাগুলোর মধ্যে কোনো ছিদ্র না থাকায় তাতে পানি প্রবেশ করতে পারে না। সুদৃঢ় ও সুসংহত: উত্তপ্ত গলিত অবস্থা হতে তাপ বিকিরণ করে সংকুচিত এবং জমাট বাঁধে বলে এ জাতীয় শিলা সুদৃঢ় ও সুসংহত হয়। সংযুক্তি: আগ্নেয় শিলা শক্ত ও মজবুত হলেও এর মধ্যে সুস্পষ্ট সংযুক্তি দেখতে পাওয়া যায়। প্রাচীনতম : আগ্নেয় শিলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর প্রাচীনতম শিলা। সুতরাং বলা যায় যে, উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোনো শিলার মধ্যে থাকলে বুঝতে হবে সে শিলা আগ্নেয় শিলা।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' শিলার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


