উদ্দীপকের 'খ' দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' দুর্যোগটি হলো ভূমিকম্প। উক্ত প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ধ্বংসাত্মক ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের উপরে ওঠে বা নিচে নেমে গিয়ে ভূপৃষ্ঠের বিকৃতি ঘটায়। যেমন- ১৯০৬ সালের ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে যুক্তরাষ্ট্রের আলাস্কা ১০-১৫ মিটার উঁচু হয়েছিল। ১৮৯৭ সালে আসামের ভূমিকম্পে ১৯.৩ কি.মি. দীর্ঘ এবং ১০.৬ মিটার প্রস্তুচ্যুতি সৃষ্টি হয়েছিল।" নদনদীর গতির উপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক। ভূমিকম্পের ফলে মাটি, বালুকা প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে নদী শুকিয়ে যায় অথবা শুষ্ক ভূমিতে জলাভূমির সৃষ্টি হয়। যেমন- ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়। ভূমিকম্পের ফলে ভূমির উত্থান ও পতন হয়। যেমন- কখনো কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয় অথবা সমভূমি অঞ্চলে বসে গিয়ে তথায় পানি জমে হৃদের সৃষ্টি হয়। আবার সমুদ্রের তলদেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের মধ্যে দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে পর্বতগাত্র হতে বৃহৎ বরফের খন্ডগুলো নিচে পতিত হয়ে হিমানি সম্প্রপাতের সৃষ্টি করে। কোনো কোনো ক্ষেত্রে ভূমিকম্পের ফলে বন্যার সৃষ্টি হয়। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর হতে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন করে ১৫-২০ মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে বন্যার সৃষ্টি করে। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চলে বিশাল শিলা খণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি করে। সুতরাং বলা যায়, ভূমিকম্পের ফলে উল্লিখিত নেতিবাচক প্রভাব ছাড়াও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, বৃক্ষাদি নষ্ট হয় এবং অগণিত জীবজন্তু ও মানুষ মৃত্যুমুখে পতিত হয়। এটি যেহেতু আকস্মিক দুর্যোগ এবং এই দুর্যোগে পূর্বপ্রস্তুতি নেওয়ার সুযোগ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'খ' দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


