কোনো স্থানের জনজীবনের ওপর উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটির ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় ঘটনাটি হলো সমুদ্রের তলদেশের ভূকম্পনে সুনামি সৃষ্টি হওয়া। উক্ত ঘটনার ফলে জনজীবনে যে ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে তা নিম্নে বিশ্লেষণ করা হলো: প্রাণহানি : সুনামি আঘাত হানার পূর্বে তেমন কোনো সংকেত পাওয়া যায় না। ফলে আকস্মিক সুনামির আঘাতে সমূদ্র উপকূলে বসবাসকারী মানুষের প্রাণহানি ঘটে। বন্যার সৃষ্টি: সুনামির প্রভাবে উপকূলীয় এলাকা প্লাবিত করে বন্যার সৃষ্টি করে। রোগব্যাধি : সুনামির ফলে সমুদ্র উপকূলের বিভিন্ন অংশে পানিবদ্ধ থাকে। পানিবদ্ধ থাকার কারণে বিভিন্ন ধরনের রোগের উপদ্রব হয় এবং অসংখ্য মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ফসলের ক্ষতি: সুনামির ফলে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতিসাধিত হয়। শহর-নগর ধ্বংস: সুনামির ফলে মানুষ ও পশু-পাখির প্রাণহানি ছাড়াও বহু শহর ও নগর ধ্বংস হয়ে যায়। ২০০৫ সালে শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সুনামির আঘাতে প্রায় এক লক্ষ লোক মারা যায় এবং বহু শহর-নগর ধ্বংস হয়। সুতরাং বলা যায় যে, সুনামির আঘাতে উপরোল্লিখিত ক্ষতিকর প্রভাব পড়ে এবং জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
কোনো স্থানের জনজীবনের ওপর উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটির ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


