উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম ঘটনাটি হলো অগ্ন্যুৎপাতের ফলে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিম্নে এ ঘটনার কারণ বর্ণনা করা হলো: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উৎক্ষিপ্ত পদার্থের সাথে জলীয়বাষ্প ও বিভিন্ন প্রকার গ্যাস তীব্র বেগে নির্গত হয়। এদের দেখতে কালো ধোঁয়ার মতো এবং বিরাট ফুলকপির আকৃতিতে আকাশে ছড়িয়ে পড়ে। এসব গ্যাসীয় পদার্থের মধ্যে জলীয়বাষ্প হাইড্রোক্লোরিক এসিডের বাষ্প, কার্বন-ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড, ভস্ম, লাভা, গন্ধকের বাষ্প প্রভৃতি অগ্ন্যুৎপাত এলাকার চারিদিকে ছড়িয়ে পড়ায় সেখানে বায়ু মারাত্মকভাবে দূষিত হয়। এতে এলাকার বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টজনিত নানা ধরনের রোগ সৃষ্টি হয়। এছাড়া আগ্নেয়গিরির ভস্মগুলো আশেপাশে কৃষিজমিগুলোতে ছড়িয়ে পড়ায় মাটি দূষিত হয় এবং ফসল চাষে ব্যাহত হয়। অতএব, বলা যায় যে, অগ্ন্যুৎপাতের ফলে এলাকার আশেপাশের পরিবেশে ক্ষতিকর ভস্ম পতিত হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ বর্ণনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


