উদ্দীপকে ইঙ্গিতকৃত 'B [গণিত] দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: বউদ্দীপকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চিত্র দেখানো হয়েছে। নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল বিশ্লেষণ করা হলো- দ্বীপের সৃষ্টি: সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হলে ধীরে ধীরে দ্বীপের সৃষ্টি হয়। গহ্বরের সৃষ্টি: কখনো কখনো অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয়। মালভূমির সৃষ্টি: অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়। এ লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি হয় আবার লাভা সঞ্চিত হয়ে অনেক সময় নিম্নভূমি ভরাট হয়ে বিশাল আকৃতির সমভূমি সৃষ্টি হয়। হ্রদের সৃষ্টি: মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে। ঝড় ও ঢেউয়ের সৃষ্টি: অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলে ঝড় ও ঢেউয়ের সৃষ্টি হয়। নদীর গতি পরিবর্তন: আগ্নেয়গিরির লাভা কখনো কখনো নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। সুতরাং বলা যায় যে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে উপরোল্লিখিত কর্মকান্ড সংঘটিত হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'B দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


