উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'গ' ভূমিরূপ দুটির সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' দ্বারা ভি-আকৃতির নদীর উপত্যকা এবং 'গ' দ্বারা গিরিখাতকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ভূমিরূপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো- নদী উপত্যকা ও গিরিখাত দুটি ভূমিরূপই পার্বত্য অবস্থায় নদীর-ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়। দুটি ভূমিরূপ একই পরিবেশে উৎপত্তি হলেও তাদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ করা যায়। নদী উপত্যকা পার্বত্য অবস্থায় সৃষ্টি হলেও পর্বত হতে পানির ধারা প্রবল বেগে নামবার সময় বড় বড় শিলাখণ্ড বহন করে নিয়ে যাওয়ার সময় ভূমিগুলোকে পার্শ্বিক ক্ষয়ের চেয়ে উল্লম্বদিক বেশি ক্ষয় করে থাকে। মূলত ক্ষীয়ভূত শিলাগুলো বেশি কোমল হওয়ায়ই এমনটি হয়। ফলে উপত্যকার সৃষ্টি হয় এবং তা দেখতে অনেকটা ভি-আকৃতির মতো বলে একে ভি-আকৃতির উপত্যকা বলে। অন্যদিকে গিরিখাতও নদীর প্রাথমিক গতিতে অর্থাৎ পর্বতগাত্র হতে প্রবল বেগে খাড়াভাবে নিম্নদিকে প্রবাহিত হয়। তবে এক্ষেত্রে পাথরখণ্ডগুলো পার্শ্বিক ক্ষয়ের চেয়ে নিম্নদিকে অধিক পরিমাণ ক্ষয় করে গভীর খাতের সৃষ্টি করে যাকে গিরিখাত বলে। সুতরাং বলা যায় যে, দুটি ভূমিরূপের উৎপত্তিস্থল ও প্রবাহধারা একই হলেও শিলাগুলোর কোমলতার পার্থক্যের কারণে এক একস্থানে শিলা ক্ষয় হয়ে নদী উপত্যকা ও গিরিখাত উৎপন্ন করে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'গ' ভূমিরূপ দুটির সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


