উদ্দীপকে ইঙ্গিতকৃত 'A [গণিত] দুর্যোগটি সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'A [গণিত] দুর্যোগটি হলো সুনামি। উক্ত প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা করা হলো- সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প সংঘটিত হলে তা সমুদ্র তলদেশের মাটিতে যেমন কম্পনের সৃষ্টি হয় তেমনি সমুদ্রের উপরিভাগের জলরাশিতেও কম্পনের সৃষ্টি হয়। এ কম্পন যখন উপরিভাগের পানিতে সঞ্চালিত হয় তখন উপকূলীয় এলাকায় আঘাত করে ব্যাপক এলাকা প্লাবিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও সুনামি সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে বা বৃহৎ কোনো জলাশয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সংঘটিত হলে প্রচণ্ড বিস্ফোরণে জলরাশি কেঁপে ওঠে এবং সুনামি সৃষ্টি হয়। ভূমিধসের কারণেও সুনামি হয়। প্রাকৃতিক কোনো কারণে কিংবা স্বাভাবিকভাবেই সমুদ্রের তলদেশের পাহাড়-পর্বত থেকে কিছু অংশ ধসে পড়তে পারে। এ ধসে পড়ার কারণে সমুদ্রের পানিতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়ে সুনামির আকার ধারণ করে। আবার ভূঅভ্যন্তরীণ প্লেটের চলাচলের কারণেও সুনামি সৃষ্টি হয়। ভূঅভ্যন্তরীণ একটি প্লেট অপর একটি প্লেটকে ধাক্কা দিয়ে থাকলে কখনো কখনো একটি প্লেট বা পাত অন্য একটি প্লেটের উপর উঠে যেতে পারে। সুতরাং বলা যায়, উল্লিখিত কারণে সুনামি হতে পার।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'A দুর্যোগটি সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


