'খ' এর দ্বারা সংঘটিত বিচূর্ণীভবনটি আলোচনা কর ।
উত্তর: 'খ' রাসায়নিক বিচূর্ণীভবনকে নির্দেশ করে । রাসায়নিক বিচূর্ণীভবন মূলত শিলারাশির খনিজের গঠন পরিবর্তন করে । শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। এ খনিজগুলোর ওপর বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলো বিশেষত অক্সিজেন, কার্বনডাই অক্সাইড ও জলীয়বাষ্প বিক্রিয়া (reaction) করে। এর ফলে কঠিন শিলা বিয়োজিত হয় এবং খনিজগুলো নতুন গৌণ খনিজে পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এরূপে রাসায়নিক প্রক্রিয়ায় শিলার চূর্ণবিচূর্ণ হওয়াকে রাসায়নিক বিচূর্ণীভবন বলা হয়। রাসায়নিক বিচূর্ণীভবন দ্রবণ, জারণ, জলযোজন, অঙ্গারযোজন, হাইড্রোলাইসিস ইত্যাদির প্রক্রিয়ার দ্বারা শিলা চূর্ণবিচূর্ণ হয় ।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
'খ' এর দ্বারা সংঘটিত বিচূর্ণীভবনটি আলোচনা কর ।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


