উদ্দীপকের 'ক' এর দ্বারা কীভাবে বিচূর্ণীভবন সংঘটিত হয় বর্ণনা কর ।
উত্তর: গ উদ্দীপকে 'ক' সৌরতাপকে নির্দেশ করে, যা যান্ত্রিক বিচূর্ণীভবনে ক্রিয়াশীল। পৌরতাপ বিচূর্ণীভবনে সাহায্য করে। বিভিন্ন প্রকার বাহ্যিক প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা শিলাস্তর ভেঙে চূর্ণবিচূর্ণ হওয়াকে যান্ত্রিক বিচূর্ণীভবন বলে। এটি মূলত উত্তাপের দ্রুত পরিবর্তন (তাপমাত্রার বৃদ্ধি ও হ্রাস ) প্রক্রিয়া দ্বারা সংঘটিত হয়। তাই এক্ষেত্রে সূর্য কিরণ অত্যন্ত ক্রিয়াশীল। মরু অঞ্চল এবং উচ্চ পার্বত্য অঞ্চল উচ্চ অক্ষাংশে যান্ত্রিক বিচূর্ণীভবন লক্ষ করা যায় । দিনরাতের উষ্ণতা এবং ঋতুভেদে উত্তাপের পার্থক্যের জন্য শিলাগুলো অসমানভাবে সংকুচিত ও প্রসারিত হয়। এ সংকোচন বা প্রসারণ ক্রমাগত চলার ফলে শিলারাশি এক সময় খণ্ড খণ্ড হয়ে যায় । একে সংকোচন-প্রসারণজাত বিচূর্ণীভবন বা তাপীয় বিচূর্ণীভবন বলে। উত্তাপের ভিত্তিতে যান্ত্রিক বিচূর্ণীভবন আবার চার প্রকারে সংঘটিত হয়। যেমন : (i) স্তর মোচন, (ii) প্রস্তর চাই-এর বিচ্ছিন্নকরণ; (iii) খণ্ডীকরণ ও (iv) ক্ষুদ্রকণা বিশরণ
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' এর দ্বারা কীভাবে বিচূর্ণীভবন সংঘটিত হয় বর্ণনা কর ।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


