উদ্দীপকে 'খ' ও 'গ' অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' ও 'গ' অবস্থা যথাক্রমে নদীর মধ্যগতি ও নিম্নগতি। এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান । পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। আর নদীর জীবনচক্রের শেষ পর্যায় হলো নিম্নগতি। এ অবস্থায় স্রোত একেবারে কমে যায় । মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক বেশি হয় কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কমে যায়। মধ্যগতি অবস্থায় নদীর সঞ্জয় কাজ শুরু হয় । মধ্যগতিতে নদীর দুদিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। একে প্লাবন সমভূমি বলে । অন্যদিকে নিম্নগতিতে নিম্নক্ষয় বন্ধ থাকে ও পার্শ্বক্ষয় হয় অল্প পরিমাণে । নদী উপত্যকা খুব চওড়া ও অগভীর হয়। স্রোতের বেগ কমে যাওয়ায় পানিবাহিত বালুকণা, কাদা নদীগর্ভে ও মোহনায় সঞ্চিত হয় । উপরের আলোচনা থেকে বলা যায়, নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর শক্তি, কাজ ও সৃষ্ট ভূমিরূপের গঠন ও বৈশিষ্ট্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে 'খ' ও 'গ' অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ…
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


