দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ঘটে যাওয়া দুর্যোগ দু'টির ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ভূমিকম্পের ফলে শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে যাওয়ার ঘটনাটি দেখা যায়। অন্যদিকে দৃশ্যকল্প-২ এর ঘটনাটি হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তনে সুফল ও কুফল উভয়ই হতে পারে। তবে ভূপৃষ্ঠে ভূমিকম্পের সুফলের চেয়ে ক্ষতিকর প্রভাবই বেশি লক্ষণীয়। - ভূমিকম্পের ফলে ফাটল ও চ্যুতির সৃষ্টি, সমুদ্রতলের পরিবর্তন, নদ- নদীর গতিপথ পরিবর্তন, ভূমির উত্থান পতন, বন্যা, সুনামি ইত্যাদির সৃষ্টি হয় । ভূমিকম্প ভূপৃষ্ঠের বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে ঘরবাড়ি গাছপালা, রাস্তা-ঘাট, জীবজন্তু, যাতায়াত ব্যবস্থা, সামাজিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে থাকে । এর ফলে মানবজীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয় । অন্যদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা ভূপৃষ্ঠের উপরে সঞ্চিত হয়ে পর্বত, মালভূমি, সমভূমি, দ্বীপ ও হ্রদ ইত্যাদি সৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া জমির উর্বরতা শক্তি বৃদ্ধি, খনিজ সম্পদ প্রাপ্তির সুবিধা অগ্ন্যুৎপাতেরই সুফল । ক্ষতিকর প্রভাবের মধ্যে কদমপ্রবাহ ও বন্যার সৃষ্টি, ফসল উৎপাদন হ্রাস এবং গভীর খাত সৃষ্টি করে । কখনও কখনও অনেক লোকালয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে প্রচুর প্রাণহানি ঘটে । সুতরাং দেখা যাচ্ছে, ফলাফলের দিক দিয়ে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত উভয়টি ভয়াবহ হলেও ভূমিকম্প লোকালয়ে ঘটলে তা ধ্বংসকর হয়। অন্যদিকে অগ্ন্যুৎপাত খুব কম ক্ষেত্রেই বসতির উপর প্রভাব বিস্তার করে । উপরোক্ত আলোচনা থেকে দেখা যায়, দুর্যোগ দুইটির ফলাফল প্রকৃতিগত দিক থেকে ভিন্ন হলেও বিপর্যয়ের দিক থেকে ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ ।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ঘটে যাওয়া দুর্যোগ দু'টির ফলাফলের তুল…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


