উদ্দীপকের 'ক' প্রক্রিয়ার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' বলতে তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক বিচূর্ণীভবনকে বোঝানো হয়েছে। নিম্নে উক্ত বিচূর্ণীভবন প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করা হলো- নাতিশীতোষ্ণ ও উচ্চ পার্বত্য অঞ্চলে বরফের প্রভাব উল্লেখযোগ্য। ঐসব অঞ্চলে বৃষ্টির পানি অথবা বরফ গলা পানি দিনের বেলায় শিলার ফাটলে প্রবেশ করে এবং রাতে অধিক শীতের দরুন বরফে পরিণত হয়। পানির তুলনায় বরফের আয়তন ১০% গুণ বৃদ্ধি পায়। সুতরাং পানি থাকা অবস্থায় শিলার উপর যে পরিমাণ চাপ পড়ে, রাতে তা বরফে পরিণত হলে চাপের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। ফলে শিলারাশি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়। এরূপে বরফের দ্বারা ভূপৃষ্ঠ অনবরত চূর্ণ-বিচূর্ণ হচ্ছে। চূর্ণ-বিচূর্ণ শিলাখণ্ডগুলো পর্বতগাত্র বেয়ে পর্বতের পাদদেশে গিয়ে জমা হচ্ছে। এভাবে বরফের পানি দ্বারা সংকোচন-প্রসারণ হয়ে শিলাখণ্ড আলগা হচ্ছে ও অন্যত্র সঞ্চিত হচ্ছে।
HSC Geography 1st Paper Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 3 : ভূমিরুপ পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' প্রক্রিয়ার বর্ণনা দাও।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


